🌿 Bonobhumi – কাঠের ঘানি ভাঙা মাঘী সরিষার তেল
সয়াবিন তেল বাজারে আসার পর আমরা অনেকেই ভুলে গেছি আমাদের ঐতিহ্যবাহী সরিষার তেলের প্রকৃত মূল্য। অথচ এক সময় সরিষার তেলই ছিল বাঙালির রান্নাঘরের মূল ভরসা—রান্না থেকে শুরু করে মালিশ পর্যন্ত।
উপমহাদেশে সরিষার তেলের ব্যবহার হাজার বছরের পুরোনো। প্রায় ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকেই আয়ুর্বেদ ও চিকিৎসাশাস্ত্রে সরিষার তেলের উল্লেখ পাওয়া যায়।
সরিষার দানা গুঁড়ো করেই তৈরি হয় এই তেল, যা আজও আমাদের দৈনন্দিন জীবনের অংশ।
বাংলাদেশে প্রধানত ৩ ধরনের সরিষা পাওয়া যায়—
🔸 রাই সরিষা
🔸 শ্বেতী সরিষা
🔸 মাঘী সরিষা
এর মধ্যে মাঘী সরিষা থেকে তৈরি ঘানি ভাঙা প্রথম চাপের তেল স্বাস্থ্যগুণ ও স্বাদের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ।
মাঘী সরিষা স্বভাবতই লালচে রঙের হয়। এই সরিষা থেকে তৈরি তেল হয় কালচে সোনালী রঙের, যা কোনো কেমিক্যাল ছাড়া তৈরি হলে আরও গাঢ় ও প্রাকৃতিক হয়।
এই তেলের ঘ্রাণ গভীর, স্বাদ তীব্র এবং ভাজাপোড়া ও রান্নায় এনে দেয় অতুলনীয় স্বাদ।
কাঠের ঘানি ভাঙা তেলে—
✔️ বেশি সরিষা লাগে
✔️ পুষ্টিগুণ বেশি থাকে
✔️ ঘ্রাণ ও রঙ হয় সম্পূর্ণ প্রাকৃতিক
✔️ দাম তুলনামূলক বেশি হলেও মানে আপস নেই
Bonobhumi–এর তেল তৈরি হয় কাঠের ঘানিতে, তেঁতুল কাঠের সাথে কাঠের ঘর্ষণে, যেখানে চাপ ও তাপ দুটোই কম থাকে।
এই কম তাপেই বের হয় প্রথম চাপের উৎকৃষ্ট মানের তেল।
✔️ হজমশক্তি বাড়াতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে সহায়ক
✔️ ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ—রক্তে চর্বির মাত্রা কমাতে সহায়তা করে
✔️ রান্নার পাশাপাশি গরম তেল দিয়ে মালিশ করলে জয়েন্টের ব্যথা ও অসাড়তা কমাতে উপকারী
✔️ শরীর ও ত্বকের জন্য প্রাকৃতিকভাবে উপযোগী