বাংলাদেশের মিডিয়া এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। অর্থনৈতিক এবং রাজনৈতিক মন্দার প্রভাব পড়েছে মিডিয়াতেও। এদেশে বেসরকারি টেলিভিশনের অভিজ্ঞতা এখনো দশক পেরোয়নি। এর মধ্যে পূর্ণাঙ্গ সম্প্রচারে এসেছে আটটি চ্যানেল। আইনগত জটিলতায় দুটি চ্যানেল বন্ধ হয়ে যায়। একটি সম্প্রচারে ফিরে এসেছে। শুরু থেকেই বেসরকারি টেলিভিশনকে রাজনৈতিক টানা পোড়নের বাতাস সইতে হয়েছে। টেলিভিশন সাংবাদিকতা যে পেশাদারিত্ব এবং সম্ভাবনার ইংগিত দিয়ে যাত্রা করেছিল, এখন সেই জায়গাটি থেকে সরে এসেছে অনেকটা দূরে। অনিশ্চয়তা চ্যানেলের আয়ু নিয়ে, রয়েছে টিভি সাংবাদিকতাকে পেশা হিসেবে নেয়ার দুঃভাবনা। নীতিমালা যেমন তৈরি হয়নি বেসরকারি টেলিভিশন পরিচালনার, তেমনি টেলিভিশন সাংবাদিকদের চাকরির নিরাপত্তাও রয়ে গেছে