“রান্না সমগ্র” ফ্ল্যাপে লেখা কথা: রান্না করা বা শেখা একটা আর্ট বা শিল্প। মূলত শখের বসেই আমার রান্না শেখা। বলতে দ্বিধা নেই আমার রান্না যারা খেয়েছেন তারাই মুগ্ধ হয়েছেন। এ মুগ্ধতা থেকেই রান্নার উপর বই লেখার আগ্রহটা দিন দিন বৃদ্ধি পায়। ব্যস,লিখেও ফেললাম পর পর চারখানা বিষয়ভিত্তিক রান্নার বই। মূলত জনতা প্রকাশ-এর স্বতাধিকারী রফিকুজ্জামান হুমায়ুন ভাইয়ের উৎসাহ,অনুপ্রেরণা এবং সহযােগিতার কারণেই এই বইগুলাে লেখা সম্ভব। হয়েছে। এবং বইগুলাে অতি যত্ন সহকারে চাররঙে প্রকাশ করার জন্য আমি তার কাছে ঋণি এবং চিরকৃতজ্ঞ। বইগুলাে হচ্ছে : মাইক্রোওভেনে রান্না,শিশুদের পুষ্টিকর টিফিন,টেস্টি স্ন্যাকস্ রেসিপি এবং রকমারি আমিষ-নিরামিষ রান্না। বইগুলাের জনপ্রিয়তা দেখে আমি তাে অবাক! এবার পাঠকের অধিক সুবিধার কথা বিবেচনা করেই বইগুলাে এক মলাটে রান্না সমগ্র নামে প্রকাশিত হলাে। আমি মনে করি এতে একদিকে পাঠক এক মলাটে ৪টি বই পাচ্ছেন অন্যদিকে বইয়ের মূল্যও অনেক সাশ্রয় হচ্ছে। আশা করি আমার আগের বইগুলাের মতাে এই বইটিও পাঠকপ্রিয়তা পাবে।