সুগন্ধের জন্য বিখ্যাত বাংলাদেশে উৎপাদিত অন্যতম জনপ্রিয় চাল। চিনির গুঁড়ার মতো দেখতে বলে এর নাম হয়েছে ‘চিনিগুড়া’ চাল।
শহরের বাজার, পাড়া-মহল্লার মুদি দোকান—সব জায়গায়তেই চিনিগুঁড়া নামে পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে। অথচ চিনিগুঁড়া জাতের ধান এখন অনেকটাই বিলুপ্তির পথে। নকল চিনিগুঁড়া চালে রান্না করা পোলাও খেতেও সুস্বাদু হয় না, এবং ভাতও বেশ নরম হয়ে যায়।
‘আসল’ সরাসরি দিনাজপুরের চাষীদের কাছ থেকে ধান সংগ্রহ করে। এরপর বিভিন্ন মিল-ফ্যাক্টরি ঘুরে নির্ভরযোগ্য পরিচিত লোকের রাইস মিল খুঁজে বের করে আসল।
আসল-এর চাল কাটা হয় না বা কোন প্রকার কেমিক্যাল/ ইউরিয়া মেশানো হয় না।