মুগ ডাল ফাইবার ও প্রোটিনের অন্যতম উৎস।
মুগডালে রয়েছে ফ্লোভোনয়েডস, ফেনোলিক এ্যাসিড, জৈব এ্যাসিড, এ্যামিনো এ্যাসিড, কার্বোহাইড্রেট ও লিপিডের মতো পুষ্টি উপাদান। এছাড়াও মুগ ডালে আছে এ্যান্টি-অক্সিডেন্ট, এ্যান্টিমাইক্রোবিয়াল, এ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা অনেক রোগ নিরাময়ে সহায়ক। ফাইবারের পাশাপাশি মুগে রয়েছে সম্পূর্ণ প্রোটিন অর্থাৎ এ্যালবুমিন ও গ্লোবুলিন। এ কারনে ডাক্তাররাও মুগ ডাল খেতে পরামর্শ দেন।
বাছাইকৃত সেরামানের মুগ ডাল সংগ্রহ থেকে প্যাকেজিং পর্যন্ত পুরো প্রক্রিয়া নিজস্ব তত্ত্বাবধানে হয় বলে আসল-এর মুগ ডাল শতভাগ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত।